১৩/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২০৫-[২] - অল্প মুহরেও বৈধ বিবাহ

মুহর - প্রথম অনুচ্ছেদ

আন্ নিহায়াহ্ গ্রন্থে রয়েছে যে, যদি কোনো ব্যক্তির যিনায় লিপ্ত হওয়ার আশংকা থাকে, এমনকি যদি নিজেকে রক্ষা করা সম্ভব না হয় তবে তার জন্য বিবাহ করা ফার। আর যদি স্ত্রীর চাহিদা মেটাতে না পারার আশংকা থাকে তবে বিবাহ করা মাকরূহ।দাউদ আয্ যাহিরী ও তার অনুসারীদের মতে, স্ত্রী সহবাস ও স্ত্রীর খরচ বহনে সক্ষম ব্যক্তির ওপর বিবাহ করা ফারযে আইন। যেমন আল্লাহ তা‘আলার কথা : অর্থাৎ- “নারীদের মধ্য হতে যাদের তোমাদের ভালো লাগে তাদের বিবাহ কর।” (সূরাহ্ আন্ নিসা ৪ : ৩)তবে বিবাহের ক্ষেত্রে ‘উলামাগণের মাঝে মতপার্থক্য রয়েছে। কারো মতে ফারযে কিফায়াহ্, কারো মতে ওয়াজিব কিফায়াহ্, কারো মতে মুস্তাহাব আবার কারো মতে সুন্নাতে মুয়াক্কাদাহ্ (গুরুত্বপূর্ণ সুন্নাত) আর এটাই অধিক বিশুদ্ধ মত এবং তা ‘ইবাদাতের অতি নিকটবর্তীও বটে। এমন বৈবাহিক জীবনে ব্যস্ত থাকা বিবাহ মুক্ত থাকার চেয়ে অনেক উত্তম। তবে ইমাম শাফি‘ঈ (রহঃ)-এর মতে বিবাহ মুক্ত হয়ে ‘ইবাদাতে মশগুল থাকাই উত্তম।‘আল্লামাহ্ নাবাবী (রহঃ) বলেন : সামর্থ্যবান ব্যক্তির জন্য বিবাহ করা মুস্তাহাব। অন্যথায় বিবাহ মুক্ত থেকে ‘ইবাদাতে ব্যস্ত থাকাই উত্তম। এটা জুমহূর ‘উলামাগণের মত। আবূ হানীফাহ্ ও ইমাম শাফি‘ঈ (রহঃ)-এর কতিপয় অনুসারী এবং ইমাম মালিক (রহঃ)-এর মতে বিবাহ করাই উত্তম। সামর্থ্য না থাকলে বিবাহ করা মাকরূহ।

অল্প মুহরেও বিবাহ সহজ করার শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩২০৫-[২]

وَعَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَعْطَى فِي صَدَاقِ امْرَأَتِهِ مِلْءَ كَفَّيْهِ سَوِيقًا أَوْ تَمْرًا فَقَدِ اسْتحلَّ».رَوَاهُ أَبُو دَاوُد

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি স্ত্রীর মোহর হিসেবে এক অঞ্জলি (দু'হাতের মুঠির সমন্বয়ের) পরিমাণ ছাতু অথবা খেজুর দিল, সে তাকে নিজের জন্য হালাল করে নিল।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ২১১০, শারহুস্ সুন্নাহ্ ২৩০১। কারণ এর সনদে মূসা বিন মুসলিম বিন রুমান মাসতূরুল হাল।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২০৫-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কেউ যদি স্ত্রীর মুহর হিসেবে দুই হাতের মুঠি পরিমাণ ছাতু অথবা খেজুর দেয়, তবে সে তাকে নিজের জন্য হালাল করে নেয়। বর্ণনাটির মূল শিক্ষা হলো, মুহরকে এমন বোঝা বানানো উচিত নয় যা বিবাহকে কঠিন করে দেয়। এখানে মুহরের পরিমাণ খুব অল্প উদাহরণ দিয়ে বলা হয়েছে, যাতে বোঝা যায়, বিবাহে মূল বিষয় হলো শরয়ী চুক্তি, সম্মতি এবং মুহরের স্বীকৃতি। তবে হাদিস থেকে মুহরের অধিকার অস্বীকার করা বোঝায় না; বরং সামর্থ্য অনুযায়ী সহজতার দরজা বোঝায়। সমাজে যখন বেশি খরচ ও বেশি মুহরের কারণে বিবাহ কঠিন হয়ে যায়, তখন এই হাদিস পরিমিতি ও সহজতার কথা মনে করিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিবাহে মুহর স্ত্রীর অধিকার হিসেবে স্বীকৃত।
  • মুহর সামর্থ্য অনুযায়ী অল্পও হতে পারে।
  • বিবাহকে অযথা কঠিন করা উচিত নয়।
  • সহজতা ইসলামের বিবাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন