১৩/৮. অধ্যায়ঃ
ওয়ালিমা (বৌভাত) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩২১২-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩২১২-[৩]
وَعَنْهُ قَالَ: أَوْلَمَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَنَى بِزَيْنَبَ بِنْتِ جَحْشٍ فأشبع النَّاس خبْزًا وَلَحْمًا. رَوَاهُ البُخَارِيّ
উক্ত রাবী (আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যায়নাব বিনতু জাশ (রাঃ)-এর বিয়েতে ওয়ালীমাহ্ করেন, তিনি লোকেদেরকে রুটি ও গোশ্ত দ্বারা পরিতৃপ্ত করেন।
[১] সহীহ : বুখারী ৪৭৯৪, আহমাদ ১৩৭৬৯।
