১৩/৮. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২১৯-[১০] - অতিরিক্ত অতিথির আদব
ওয়ালিমা (বৌভাত) - প্রথম অনুচ্ছেদ
দাওয়াতে অতিরিক্ত অতিথি এলে অনুমতির আদব
মিশকাতুল মাসাবীহ : ৩২১৯-[১০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩২১৯-[১০]
وَعَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ: كَانَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ يُكْنَى أَبَا شُعَيْبٍ كَانَ لَهُ غُلَامٌ لَحَّامٌ فَقَالَ: اصْنَعْ لِي طَعَامًا يَكْفِي خَمْسَةً لَعَلِّي أَدْعُو النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَامِسَ خَمْسَةٍ فَصَنَعَ لَهُ طعيما ثمَّ أتها فَدَعَاهُ فَتَبِعَهُمْ رَجُلٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا شُعَيْبٍ إِنَّ رَجُلًا تَبِعَنَا فَإِنْ شِئْتَ أَذِنْتَ لَهُ وَإِنْ شِئْتَ تركته». قَالَ: لَا بل أَذِنت لَهُ
আবূ মাসঊদ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
আনসারগণের মধ্যে আবূ শু‘আয়ব নামক এক ব্যক্তির গোশত বিক্রেতা একজন ক্রীতদাস ছিল। সে ক্রীতদাসকে বলল, তুমি আমার জন্য পাঁচজনের অনুপাতে খাদ্য প্রস্তুত কর। আমি পাঁচজনের মধ্যে নবী (ﷺ) কেও দাওয়াত করতে ইচ্ছুক। সুতরাং সে হিসাবে তাঁর জন্য খাবার তৈরি করা হলো। অতঃপর তিনি নবী (ﷺ) কে দাওয়াত করলেন। অতঃপর পথিমধ্যে তাঁদের (পাঁচজনের) সাথে একজন শামিল হলো। নবী (ﷺ) আবূ শু‘আয়বকে ডেকে বললেন, তুমি ইচ্ছা করলে তাকে (অতিরিক্ত লোকটিকে) অনুমতি দিতে পার, ইচ্ছা করলে না করতে পার। সে বলল, না, বরং আমি তাকে অনুমতি দিলাম।
[১] সহীহ : বুখারী ৫৪৬১, মুসলিম ২০৩৬, তিরমিযী ১০৯৯, সহীহাহ্ ৩৫৭৯।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২১৯-[১০]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ শুয়াইব নামের এক আনসারীর দাওয়াতের ঘটনা এসেছে। তাঁর একজন গোশত বিক্রেতা ক্রীতদাস ছিল। তিনি পাঁচজনের জন্য খাবার তৈরি করতে বলেন এবং নবী صلى الله عليه وسلم-কে পাঁচজনের একজন হিসেবে দাওয়াত করতে চান। নবী صلى الله عليه وسلم দাওয়াত গ্রহণ করে গেলে পথে তাঁদের সঙ্গে আরেক ব্যক্তি যোগ দেয়। তখন নবী صلى الله عليه وسلم আয়োজককে ডেকে বলেন, একজন লোক আমাদের সঙ্গে এসেছে; তুমি চাইলে তাকে অনুমতি দিতে পার, চাইলে না-ও দিতে পার। আয়োজক বলেন, তিনি অনুমতি দিলেন। এই হাদিসে দাওয়াতের খুব সূক্ষ্ম আদব আছে। যার জন্য খাবার নির্ধারিত, তার বাইরে কাউকে নিয়ে গেলে আয়োজকের সম্মতি জরুরি। এতে আয়োজকের সামর্থ্য, সম্মান এবং অধিকার রক্ষা হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাওয়াতে অতিরিক্ত লোক গেলে আয়োজকের অনুমতি জরুরি।
- অতিথিরও দাওয়াতের সীমা মানা উচিত।
- নবী صلى الله عليه وسلم আয়োজকের অধিকারকে সম্মান করেছেন।
- সামাজিক আচরণে ভদ্রতা ও স্বচ্ছতা প্রয়োজন।
