১৩/৮. অধ্যায়ঃ
ওয়ালিমা (বৌভাত) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩২২৩-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩২২৩-[১৪]
وَعَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا اجْتَمَعَ الدَّاعِيَانِ فَأَجِبْ أَقْرَبَهُمَا بَابًا وَإِنْ سَبَقَ أَحَدُهُمَا فَأَجِبِ الَّذِي سَبَقَ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ
রাসূলুল্লাহ (ﷺ) এর সহাবীগণের মধ্যে এক সহাবী বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাকে যখন দু' ব্যক্তি (একই সাথে) দা'ওয়াত দেয়, তখন নিকটবর্তীর দা'ওয়াত গ্রহণ কর। আর উভয়ের মধ্যে তার দা'ওয়াত গ্রহণ কর যে আগে দা'ওয়াত দিয়েছে।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৭৫৬, আহমাদ ২৩৪৬৬, ইরওয়া ১৯৫১, য‘ঈফ আল জামি‘ ২৯০। কারণ এর সনদে ইয়াযীদ বিন ‘আবদুর রহমান একজন মুদাল্লিস রাবী।
