১৩/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২৪৬-[৯] - স্বামীর ডাকে সাড়া দেওয়ার সতর্কতা
স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত - প্রথম অনুচ্ছেদ
স্বামীর ডাকে সাড়া দেওয়ার হাদিস
মিশকাতুল মাসাবীহ : ৩২৪৬-[৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩২৪৬-[৯]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانَ لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ». مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لَهُمَا قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا مِنْ رَجُلٍ يَدْعُو امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَتَأْبَى عَلَيْهِ إِلَّا كَانَ الَّذِي فِي السَّمَاءِ ساخطا عَلَيْهَا حَتَّى يرضى عَنْهَا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : স্বামী যখন তার স্ত্রীকে (সহবাসের উদ্দেশে) বিছানায় ডাকে আর স্ত্রী তার ডাক প্রত্যাখ্যান করে। এমতাবস্থায় স্বামী অসন্তোষ অবস্থায় রাত্রি যাপন করে, তখন এ স্ত্রী এভাবে রাত্রি যাপন করে যে, মালায়িকাহ্ (ফেরেশতাগণ) তার ওপর অভিশাপ করতে থাকে রাত্রি শেষে ভোর অবধি। বুখারী ও মুসলিম-এর অপর বর্ণনায় আছে, তিনি (ﷺ) বলেছেন : ঐ সত্তার কসম যার হাতে আমার প্রাণ! কোনো পুরুষ যদি তার স্ত্রীকে বিছানায় (সহবাসের উদ্দেশে) ডাকে আর স্ত্রী তা প্রত্যাখ্যান করে, তবে আকাশমণ্ডলীর অধিকারী তার প্রতি অসন্তোষ থাকেন যতক্ষণ পর্যন্ত তার স্বামী তার প্রতি সন্তোষ না হয়।
[১] সহীহ : বুখারী ৩২৩৭, মুসলিম ১৪৩৬, আবূ দাঊদ ২১৪১, আহমাদ ৯৬৭১, ইরওয়া ২০০২, সহীহ আত্ তারগীব ১৯৪৭।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২৪৬-[৯]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, স্বামী যখন স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী তা প্রত্যাখ্যান করে, এরপর স্বামী রাগ নিয়ে রাত কাটায়, তখন সকাল পর্যন্ত ফেরেশতারা তার ওপর লা‘নত করেন। অন্য বর্ণনায় এসেছে, স্বামী সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আকাশের অধিকারী তার প্রতি অসন্তুষ্ট থাকেন। হাদিসের মূল বিষয় হলো দাম্পত্য জীবনের ঘনিষ্ঠ অধিকারকে হালকা মনে না করা। স্বামী-স্ত্রীর সম্পর্কে আবেগ, প্রয়োজন, সম্মান ও দায়িত্ব—সবই আছে। এই সতর্কতা স্ত্রীর ওপর দায়িত্বের গুরুত্ব দেখায়। একই সঙ্গে দাম্পত্য জীবনকে জুলুমের জায়গা বানানো নয়; বরং পারস্পরিক অধিকার বুঝে চলাই মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাম্পত্য ঘনিষ্ঠ অধিকারের বিষয়কে অবহেলা করা উচিত নয়।
- স্বামী-স্ত্রীর মাঝে অসন্তোষ সৃষ্টি করা থেকে সতর্ক থাকা দরকার।
- পরিবারে অধিকার ও দায়িত্ব—দুই দিকই গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
