১৩/১০. অধ্যায়ঃ
স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩২৫৫-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩২৫৫-[১৮]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: «لَو كُنْتُ آمُرُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَة أَن تسْجد لزَوجهَا» . رَوَاهُ التِّرْمِذِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি যদি কোনো মানবকে সিজদাহ্ করার নির্দেশ দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীর জন্য সিজদাহ্ করার নির্দেশ দিতাম।
[১] হাসান : তিরমিযী ১১৫৯, ইবনু মাজাহ ১৮৫৩, ইরওয়া ১৯৯৮, সহীহ আল জামি‘ ৫২৩৯, সহীহ আত্ তারগীর ১৯৪০।
