১৩/১০. অধ্যায়ঃ
স্ত্রীদের সাথে সদ্ব্যবহার এবং তাদের প্রত্যেকের (স্বামী-স্ত্রীর) পারস্পরিক হক ও অধিকার সংক্রান্ত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩২৫৬-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩২৫৬-[১৯]
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الْجَنَّةَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে রমণী নিজের স্বামীকে সন্তোষ রেখে মৃত্যুবরণ করে, নিশ্চয় সে জান্নাতে প্রবেশ করবে।
[১] য‘ঈফ : তিরমিযী ১১৬১, ইবনু মাজাহ ৮৫৫৪, য‘ঈফাহ্ ১৪২৬, য‘ঈফ আত্ তারগীব ১২১১, য‘ঈফ আল জামি‘ ২২২৭। কারণ এর সনদে রাবী মুসাবির আল হিম্ইয়ারী এবং তার মাতা উভয়েই দুর্বল।
