১৩/১১. অধ্যায়ঃ
খুলা (খুলা তালাক) ও তালাক প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩২৯৩-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩২৯৩-[২০]
وَعَن مَالك بلغه رَجُلًا قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ: إِنِّي طَلَّقْتُ امْرَأَتِي مِائَةَ تَطْلِيقَةٍ فَمَاذَا تَرَى عَلَيَّ؟ فَقَالَ ابْن عَبَّاس: طلقت مِنْك ثَلَاث وَسَبْعٌ وَتِسْعُونَ اتَّخَذْتَ بِهَا آيَاتِ اللَّهِ هُزُوًا. رَوَاهُ فِي الْمُوَطَّأ
মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁর নিকট (বিশ্বস্ত সূত্রে) খবর এসেছে যে, জনৈক ব্যক্তি ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করল, আমি স্বীয় স্ত্রীকে একশ' ত্বলাক্ব দিয়েছি, এ সম্পর্কে আমার প্রতি আপনার অভিমত কি? উত্তরে তিনি বললেন, তিনটির মাধ্যমেই তোমার স্ত্রী ত্বলাক্বপ্রাপ্ত হয়েছে, বাকি সাতানব্বইটি দ্বারা তুমি আল্লাহর আয়াত (শারী‘আতের বিধান)-এর সাথে ঠাট্টা-বিদ্রূপ করেছ।
[১] হাসান : মালিক ১১৯৫। মূলত এর সানাদটি দুর্বল কিন্তু বায়হাক্বী এবং আবূ দাঊদে এর শাহিদ বর্ণনা থাকায় তা হাসান-এর স্তরে উন্নীত হয়েছে।
