১৩/১১. অধ্যায়ঃ
খুলা (খুলা তালাক) ও তালাক প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩২৯৪-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩২৯৪-[২১]
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مُعَاذُ مَا خَلَقَ اللَّهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَحَبَّ إِلَيْهِ مِنَ الْعَتَاقِ وَلَا خَلَقَ اللَّهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلاقِ» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ
মু'আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, হে মু'আয! আল্লাহ তা'আলা জমিনের উপর ক্রীতদাস মুক্ত করা হতে সর্বোৎকৃষ্ট কোনো কাজ সৃষ্টি করেননি। অনুরূপভাবে আল্লাহ তা'আলা ত্বলাক্ব অপেক্ষা তার নিকট নিকৃষ্ট কাজও জমিনের উপর ব্যবস্থা করেননি।
[১] য‘ঈফ : দারাকুত্বনী ৩৯৮৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫১২০। কারণ এর সানাদটি মুনক্বতি‘, আর এতে হুমায়দ বিন মালিক একজন দুর্বল রাবী।
