১৩/১৪. অধ্যায়ঃ
লিয়ান - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩১৩-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩১৩-[১০]
وَعَنْهَا قَالَتْ: دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ وَهُوَ مَسْرُورٌ فَقَالَ: أَيْ عَائِشَةُ أَلَمْ تَرَيْ أَنَّ مُجَزِّزًا الْمُدْلِجِيَّ دَخَلَ فَلَمَّا رَأَى أُسَامَةَ وَزَيْدًا وَعَلَيْهِمَا قطيفةٌ قد غطيَّا رؤوسَهُما وَبَدَتْ أَقْدَامُهُمَا فَقَالَ: إِنَّ هَذِهِ الْأَقْدَامَ بَعْضُهَا من بعضٍ
উক্ত রাবী (‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) অত্যন্ত প্রফুল্লচিত্তে আমার ঘরে ঢুকে বললেন, হে ‘আয়িশাহ্! তুমি কি জান, মুজাযিয মুদলিজী কি বলেছে? সে মসজিদে প্রবেশ করে দেখল যে, উসামাহ্ ও যায়দ একই চাদরে মাথাসহ শরীর ঢেকে শুয়ে আছে, কিন্তু উভয়ের পা দেখা যাচ্ছিল। এটা দেখে সে বলে উঠল, এ পাগুলো একে অপরের অংশ।
[১] সহীহ : বুখারী ৬৭৭১, মুসলিম ১৪৫৯, আবূ দাঊদ ২২৬৭, নাসায়ী ৩৪৯৪, ইবনু মাজাহ ২৩৪৯, ইরওয়া ১৫৭৭, তিরমিযী ২১২৯, আহমাদ ২৪০৯৯।
