১৩/১৪. অধ্যায়ঃ
লিয়ান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩১৬-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩১৬-[১৩]
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَمَّا نَزَلَتْ آيَةُ الْمُلَاعَنَةِ: «أَيُّمَا امْرَأَةٍ أَدْخَلَتْ عَلَى قَوْمٍ مَنْ لَيْسَ مِنْهُمْ فَلَيْسَتْ مِنَ اللَّهِ فِي شَيْءٍ وَلَنْ يُدْخِلَهَا اللَّهُ جَنَّتَهُ وَأَيُّمَا رَجُلٍ جَحَدَ وَلَدَهُ وَهُوَ يَنْظُرُ إِلَيْهِ احْتَجَبَ اللَّهُ مِنْهُ وفضَحَهُ على رؤوسِ الْخَلَائِقِ فِي الْأَوَّلِينَ وَالْآخِرِينَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ والدارمي
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন লি’আন সম্পর্কিত আয়াত নাযিল হলো, তখন তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেন, যে মহিলা জারজ সন্তান প্রসব করে তাকে স্বামীর বা মালিকের বলে অন্য গোত্রের মধ্যে ঢুকিয়ে দেয়, অথচ সে ঐ বংশোদ্ভূত নয়, দীনের মধ্যে তার কোনই স্থান নেই এবং আল্লাহ তা'আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না।আর যে পুরুষ স্বীয় ঔরসের সন্তানের পিতৃত্ব অস্বীকার করে অথচ সন্তান স্নেহমায়া-মমতার মুখ নিয়ে পিতৃত্ব আশায় চেয়ে থাকে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবেন না এবং (হাশরের ময়দানে) অগ্র-পশ্চাতের সমগ্র মানবসন্তানের সামনে অপমান-অপদস্ত করবেন।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২২৬৩, নাসায়ী ৩৪৮১, দারিমী ২২৮৪, ইরওয়া ২৩৬৭, য‘ঈফাহ্ ১৪২৭, য‘ঈফ আল জামি‘ ২২২১, য‘ঈফ আত্ তারগীব ১৪৪৩, সহীহ ইবনু হিব্বান ৪১০৮। কারণ এর সনদে ‘আবদুল্লাহ বিন ইউনুস একজন দুর্বল রাবী।
