১৩/১৪. অধ্যায়ঃ
লিয়ান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩১৭-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩১৭-[১৪]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِن لِي امْرَأَةً لَا تَرُدُّ يَدَ لَامِسٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَلِّقْهَا» قَالَ: إِنِّي أُحِبُّها قَالَ: «فأمسِكْهَا إِذا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَقَالَ النَّسَائِيُّ: رَفَعَهُ أَحَدُ الرُّوَاةِ إِلَى ابْنِ عَبَّاسٍ وَأَحَدُهُمْ لَمْ يرفعهُ قَالَ: وَهَذَا الحَدِيث لَيْسَ بِثَابِت
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে অভিযোগ করল যে, আমার স্ত্রী কাউকেই প্রত্যাহার করে না। নবী (ﷺ) বললেন, তবে তাকে ত্বলাক্ব দাও। সে বলল, আমি তার প্রতি অত্যন্ত দুর্বল (তথা ভালোবাসী)। তিনি (ﷺ) বললেন, তাহলে তাকে (নাসীহাত করে) সংযত রাখ।ইমাম নাসায়ী (রহঃ) বলেন, কোনো কোনো রাবী ইবনু ‘আব্বাস (রাঃ) পর্যন্ত এর সানাদ বৰ্ণনা করেছেন, আবার কেউ করেননি। তিনি আরো বলেন, সুতরাং হাদীসটি মুত্তাসিল নয়।
[১] সহীহ : আবূ দাঊদ ২০৪৯, নাসায়ী ৩৪৬৫।
