১৩/১৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৩২৩-[২০] - দাম্পত্য ঈর্ষা ও শয়তানের প্ররোচনা

লিয়ান - তৃতীয় অনুচ্ছেদ

(আরবি) শব্দটি (আরবি) এবং (আরবি) এর ওযনে এসেছে, এর অর্থ ‘মুহর’;(আরবি) বর্ণে যের যোগে পাঠ সবচেয়ে বেশী স্পষ্ট এবং বেশী ব্যবহৃত হয়। একে ‘মুহর’ বা ‘মুহরানা’ বলা হয় এজন্য যে, এর মাধ্যমে পুরুষের নারীর দিকে উদ্গত হওয়ার সত্যতা ও অধিকার প্রকাশ করা হয়।

দাম্পত্য ঈর্ষা ও শয়তানের কুমন্ত্রণা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৩২৩-[২০]

وَعَنْ عَائِشَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ عِنْدِهَا لَيْلًا قَالَتْ: فَغِرْتُ عَلَيْهِ فَجَاءَ فَرَأَى مَا أَصْنَعُ فَقَالَ: «مَا لَكِ يَا عَائِشَةُ أَغِرْتِ؟» فَقُلْتُ: وَمَا لِي؟ لَا يَغَارُ مِثْلِي عَلَى مِثْلِكَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ جَاءَكِ شَيْطَانُكِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَمْعِي شَيْطَانٌ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: وَمَعَكَ يَا رَسُولَ الله؟ قَالَ: «نعم وَلَكِن أعانني علَيهِ حَتَّى أسلَمَ».رَوَاهُ مُسلم

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একরাতে রাসূলুল্লাহ (ﷺ) আমার ঘর হতে নিঃশব্দে বের হয়ে গেলেন। এতে আমার ব্যথাতুর মনে ক্ষোভের উদ্রেক করে। পরক্ষণেই তিনি (ﷺ) ফিরে এসে আমাকে বিমর্ষ ভাব দেখে জিজ্ঞেস করলেন, হে ‘আয়িশাহ্! কি হয়েছে তোমার? তুমি কি ঈর্ষান্বিত হয়েছ? আমি বললাম, আপনার মতো মানুষের প্রতি (সাহচর্য হতে বঞ্চিত হয়ে) আমার মতো নারী কি করে ঈর্ষান্বিত না হয়ে থাকতে পারে? এটা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাকে শয়তান প্ররোচিত করেছে।আমি (বিস্ময়াভিভূত হয়ে) জিজ্ঞেস করলাম- হে আল্লাহর রাসূল! আমার সাথেও কি শয়তান থাকতে পারে? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ, অবশ্যই। আমি জিজ্ঞেস করলাম, আপনার নিকটও শয়তান আসতে পারে? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ, তবে তার বিরুদ্ধে আল্লাহ আমাকে সাহায্য করায় আমি (তার ওয়ায়াসাহ্ হতে) নিরাপদপ্রাপ্ত হই।

[১] সহীহ : মুসলিম ২৮১৫, আহমাদ ২৪৮৪৫।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৩২৩-[২০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মুল মুমিনীন আয়িশাহ্ রাঃ-এর একটি ঘটনা এসেছে। এক রাতে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর ঘর থেকে নিঃশব্দে বের হন। এতে আয়িশাহ্ রাঃ-এর মনে কষ্ট ও ঈর্ষার ভাব আসে। নবী صلى الله عليه وسلم ফিরে এসে তাঁর মন খারাপ দেখে জিজ্ঞেস করেন, তিনি কি ঈর্ষান্বিত হয়েছেন। এরপর তিনি বলেন, শয়তান তাকে প্ররোচিত করেছে। আয়িশাহ্ রাঃ জানতে চান, তাঁর সাথেও কি শয়তান থাকে? নবী صلى الله عليه وسلم বলেন, হ্যাঁ। তিনি আরও জানতে চান, রাসূল صلى الله عليه وسلم-এর সাথেও কি আছে? তিনি বলেন, হ্যাঁ; তবে আল্লাহ তাঁকে সাহায্য করেছেন, তাই তিনি নিরাপদ। এই হাদিস দাম্পত্য ঈর্ষা, মনের কুমন্ত্রণা এবং শয়তানের প্রভাব বুঝতে সাহায্য করে। একই সঙ্গে নবী صلى الله عليه وسلم-এর কোমল প্রশ্ন, বোঝানো এবং আত্মনিয়ন্ত্রণের শিক্ষা এখানে স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাম্পত্য জীবনে ঈর্ষা আসতে পারে, তবে তা নিয়ন্ত্রণ করা দরকার।
  • শয়তানের প্ররোচনা মানুষের মনে সন্দেহ ও কষ্ট বাড়াতে পারে।
  • মনের অবস্থা বুঝে কোমলভাবে কথা বলা সুন্দর দাম্পত্য আচরণ।
  • আল্লাহর সাহায্যই শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপত্তার মূল পথ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন