১৩/১৫. অধ্যায়ঃ
ইদ্দত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩২৫-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩২৫-[২]
وَعَن عائشةَ قَالَتْ: إِنَّ فَاطِمَةَ كَانَتْ فِي مَكَانٍ وَحِشٍ فَخِيفَ عَلَى نَاحِيَتِهَا فَلِذَلِكَ رَخَّصَ لَهَا النَّبِيُّ صلى الله عَلَيْهِ وَسلم تَعْنِي النُّقْلَةِ وَفِي رِوَايَةٍ: قَالَتْ: مَا لِفَاطِمَةَ؟ أَلَا تَتَّقِي اللَّهَ؟ تَعْنِي فِي قَوْلِهَا: لَا سُكْنَى وَلَا نَفَقَة. رَوَاهُ البُخَارِيّ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
‘আয়িশাহ্ (রাঃ) বলেন, (উপরোক্ত হাদীসের প্রেক্ষিতে) ফাত্বিমাহ্ (রাঃ) নিঃসঙ্গ এক ঘরে অবস্থানের ব্যাপারে শঙ্কার দরুন নবী (ﷺ) তাকে ('ইদ্দাত পালনের সময়) অন্যত্র যাওয়ার (গৃহ-ত্যাগের অনুমতি দান করেন।অপর বর্ণনায় আছে, অতঃপর ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, ফাত্বিমার কি হয়েছে? সে কি আল্লাহকে ভয় করে না, সে বলে (‘ইদ্দাতকালে) বাসস্থান ও খোরপোষের বিধান তার জন্য করা হয়নি?
[১] সহীহ : বুখারী ৫৩২৫, আবূ দাঊদ ২২৯২।
