১৩/১৬. অধ্যায়ঃ
জরায়ু মুক্তকরণ বা পবিত্রকরণ - তৃতীয় অনুচ্ছেদ
(আরবি) শব্দটির 'ক্বফ' বর্ণে যবর এবং ‘সীন' বর্ণে সাকীন যোগে মাসদার বা শব্দমূল হিসেবে পঠিত হয়। অর্থ ভাগ-বণ্টনে করা শারীক বা অংশীদারদের মাঝে প্রাপ্য অংশ বণ্টন করে দেয়া। অনুরূপ স্ত্রীদের মাঝে পালি বণ্টন করা, এর দ্বারা উদ্দেশ্য হলো স্ত্রীদের নিকট (পালাক্রমিক) রাত যাপন করা। ইবনুল হুমাম (রহঃ) বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো স্ত্রীর মাঝে সমতা বিধান করা, একেই নামকরণ করা হয়েছে ‘স্ত্রীদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা'। এই ন্যায়বিচার আবশ্যক হওয়ার বিষয়টি রাতের পালার ক্ষেত্রেই বিশেষভাবে প্রযোজ্য। (মিরকাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৩৩৪১-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৪১-[৫]
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّهُ قَالَ: إِذَا وُهِبَتْ الْوَلِيدَةُ الَّتِي تُوطَأُ أَوْ بِيعَتْ أَوْ أُعْتِقَتْ فَلْتَسْتَبْرِئْ رَحِمَهَا بِحَيْضَةٍ وَلَا تُسْتَبْرَئُ الْعَذْرَاءُ. رَوَاهُمَا رزين
ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
যে বাঁদীর সাথে সহবাস করা হয় ঐ বাঁদী দান, বিক্রয় অথবা মুক্ত করা হলে এক ঋতুস্রাব দ্বারা তার ‘ইসতিব্রা' (জরায়ুমুক্ত বা পবিত্রকরণ) করতে হবে। তবে কুমারী জরায়ুমুক্ত কিনা, তা নিস্প্রয়োজন।
[১] সহীহ : রযীনে পাওয়া যায়নি, বরং ইমাম বুখারী (রহঃ) এটি ২২৩৫ নং হাদীসের পূর্বে সানাদবিহীন অবস্থায় বর্ণনা করেছেন।
