১৩/১৭. অধ্যায়ঃ
স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৫৬-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৫৬-[১৫]
وَعَنْ أُمِّ سَلَمَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ فِي مَرَضِهِ: «الصَّلَاةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان
উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) প্রাণ-ওষ্ঠাগতপ্রায় অবস্থায় বারবার বলছিলেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও এবং অধীনস্থ দাস-দাসীগণের হাক্ব আদায় কর।
[১] সহীহ : শু‘আবুল ঈমান ৮১৯৩, ইবনু মাজাহ ১৬২৫, সহীহ আত্ তারগীব ২২৮৬।
