১৩/১৭. অধ্যায়ঃ
স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৫৯-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৫৯-[১৮]
وَعَنْ رَافِعِ بْنِ مَكِيثٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «حُسْنُ الْمَلَكَةِ يُمْنٌ وَسُوءُ الْخُلُقِ شُؤْمٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَلَمْ أَرَ فِي غَيْرِ الْمَصَابِيحِ مَا زَادَ عَلَيْهِ فيهِ منْ قولِهِ: «والصَّدَقةُ تمنَعُ مِيتةَ السُّوءِ والبِرُّ زيادةٌ فِي العُمُرِ»
রাফি' ইবনু মাকীস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : অধীনস্থ দাস- দাসীদের সাথে সদ্ব্যবহার করা কল্যাণকর ও বারাকাতময় এবং অসদাচরণকারী কল্যাণ ও বারাকাতের প্রতিবন্ধক। মিশকাত গ্রন্থকার বলেন, মাসাবীহ গ্রন্থ ছাড়া অন্য কোনো হাদীসের এ অতিরিক্ত বর্ণনাটুকু আমার দৃষ্টিগোচর হয়নি, ‘দান-সদাক্বাহ্ অপমৃত্যু দূরীভূত করে এবং সৎকাজ আয়ুষ্কাল বৃদ্ধি করে'।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫১৬২, য‘ঈফ আল জামি‘ ২৭২১। কারণ সনদে ‘উসমান বিন যুফার আদ্ দিমাশক্বী একজন মাজহূল রাবী, যাকে ইবনু হিব্বান ব্যতীত অন্য কেউ বিশ্বস্ত বলেননি।
