১৫/০. অধ্যায়ঃ
কসম ও মানত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪২১-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪২১-[১৬]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَالَ: إِنِّي بَرِيءٌ مِنَ الْإِسْلَامِ فَإِنْ كَانَ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَإِنْ كَانَ صَادِقًا فَلَنْ يَرْجِعَ إِلَى الْإِسْلَامِ سَالِمًا . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
উক্ত রাবী (বুরায়দাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি বলল ‘আমি ইসলাম হতে বিচ্ছিন্ন' যদিও সে মিথ্যাবাদী হয়, তাহলেও সে যা বলছে তা-ই। আর যদি সে সত্যবাদী হয়, তবুও সে নিশ্চিন্ত-নিরাপদে কক্ষনো ইসলামে ফিরে আসতে পারবে না।
[১] সহীহ : আবূ দাঊদ ৩২৫৮, নাসায়ী ৩৭৭২, ইবনু মাজাহ ২১০০, আহমাদ ২৩০০৬, ইরওয়া ২৫৭৬, সহীহ আল জামি‘ ৬৪২১, সহীহ আত্ তারগীব ২৯৫৫।
