১৫/১. অধ্যায়ঃ
মানত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪২৬-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪২৬-[১]
عَنْ أَبِي هُرَيْرَةَ وَابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنْذُرُوا فَإِنَّ النَّذْرَ لَا يُغْنِي مِنَ الْقَدَرِ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ من الْبَخِيل»
আবূ হুরায়রাহ্ ও ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা মানৎ করো না। কেননা মানৎ তাক্বদীরের কোনই পরিবর্তন করতে পারে না। অবশ্য এর দ্বারা কৃপণের ব্যয়-নির্বাহ হয় মাত্র।
[১] সহীহ : বুখারী ৬৬০৯, মুসলিম ১৬৪০, আবূ দাঊদ ৩২৮৭, নাসায়ী ৩৮০৫, তিরমিযী ১৫৩৮, আহমাদ ৭২০৮, দারিমী ২৩৮৫, সহীহ আল জামি‘ ৭৪৬৬।
