১৫/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৪২৭-[২] - কসম ও মানত
মানত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৪২৭-[২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৪২৭-[২]
وَعَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ». رَوَاهُ البُخَارِيّ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্যের মানত করে, সে যেন অবশ্যই তা আদায় করে। আর যে ব্যক্তি তাঁর নাফরমানীর মানত করে, সে যেন অবশ্যই তা না করে।
[১] সহীহ : বুখারী ৬৬৯৬, ৬৭০০, আবূ দাঊদ ৩২৮৯, নাসায়ী ৩৮০৬, তিরমিযী ১৫২৬, ইবনু মাজাহ ২১২৬, আহমাদ ২৪০৭৫, দারিমী ২৩৮৩, ইরওয়া ৯৬৭, সহীহ আল জামি‘ ৬৫৬৫।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
