১৬/০. অধ্যায়ঃ

কিসাস (প্রতিশোধ) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৮১-[৩৬]

عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ: أَنَّ عُمَرَ بْنَ الْخطاب قَتَلَ نَفَرًا خَمْسَةً أَوْ سَبْعَةً بِرَجُلٍ وَاحِدٍ قَتَلُوهُ قَتْلَ غِيلَةٍ وَقَالَ عُمَرُ: لَوْ تَمَالَأَ عَلَيْهِ أَهْلُ صَنْعَاءَ لَقَتَلْتُهُمْ جَمِيعًا. رَوَاهُ مَالِكٌ

সা'ঈদ ইবনু মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ

একদিন উমর ইবনুল খত্ত্বাব (রাঃ) এক ব্যক্তির হত্যার বদলে (ক্বিসাস স্বরূপ) পাঁচ অথবা সাত ব্যক্তিকে হত্যা করেন। তারা সংগোপনে সম্মিলিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। অতঃপর উমর (রাঃ) বললেন, যদি ঐ লোকটিকে সমস্ত 'সান্'আ'-এর অধিবাসী মিলে হত্যা করত, তাহলে আমিও ক্বিসাসস্বরূপ তাদের সকলকে হত্যা করতাম।

[১] সহীহ : মালিক ১৬৮৮, ইরওয়া ২২০১, মুসনাদ আশ্ শাফি‘ঈ ৩৩৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন