১৬/০. অধ্যায়ঃ
কিসাস (প্রতিশোধ) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪৮০-[৩৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৮০-[৩৫]
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ رَجُلٍ يُصَابُ بِشَيْءٍ فِي جَسَدِهِ فَتَصَدَّقَ بِهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهِ دَرَجَةً وَحَطَّ عَنْهُ خَطِيئَة» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন : যে কোনো ব্যক্তি শরীরে আঘাতপ্রাপ্ত হয়, আর আঘাতপ্রাপ্ত ব্যক্তি তাকে ক্ষমা করে দেয়, তখন আল্লাহ তা'আলা তার মর্যাদা বাড়িয়ে দেন এবং তার গুনাহ মাফ করে দেন।
[১] য‘ঈফ : তিরমিযী ১৩৯৩, ইবনু মাজাহ ২৬৯৩, আহমাদ ২৭৫৩৪, য‘ঈফাহ্ ৪৪৮২, য‘ঈফ আল জামি‘ ৫১৭৫, য‘ঈফ আত্ তারগীব ১৪৬২। কারণ এর সনদে আবুস্ সফর একজন সিকাহ্ রাবী হলেও তিনি আবুদ্ দারদা হতে শুনেননি।
