১৬/২. অধ্যায়ঃ
যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫৩০-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৩০-[২১]
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لِجَهَنَّمَ سَبْعَةُ أَبْوَابٍ: بَابٌ مِنْهَا لِمَنْ سَلَّ السَّيْفَ عَلَى أُمَّتِي أَوْ قَالَ: عَلَى أُمَّةِ مُحَمَّدٍ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ: «الرِّجْلُ جُبَارٌ» ذُكِرَ فِي «بَابِ الْغَضَب» هَذَا الْبَاب خَال من الْفَصْل الثَّالِث
ইবনু 'উমার (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
জাহান্নামের সাতটি দরজা রয়েছে’ তন্মধ্যে একটি দরজা সে সমস্ত লোকের জন্য যারা আমার উম্মাতের ওপর অথবা মুহাম্মাদ (ﷺ)-এর উম্মাতের ওপর অন্যায়ভাবে তরবারি উঠিয়েছে। আর আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর হাদীসে ‘জন্তু-জানোয়ারের আঘাতে মারা গেলে ক্ষতিপূরণ নেই' প্রসঙ্গে গযব (রাগ) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।
[১] য‘ঈফ : তিরমিযী ৩১২৩, য‘ঈফ আল জামি‘ ৪৬৬১। কারণ জুনায়দ ইবনু উমার হতে মুরসাল সূত্রে হাদীস বর্ণনা করেন। - বিঃ দ্রঃ (وَهٰذَا الْبَابُ خَالٍ مِنَ الْفَصْلُ الثَّالِث) এ অধ্যায়ে তৃতীয় অনুচ্ছেদ নেই।
