১৬/৩. অধ্যায়ঃ
সম্মিলিত কসম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫৩২-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৩২-[২]
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ: أَصْبَحَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ مَقْتُولًا بِخَيْبَرَ فَانْطَلَقَ أَوْلِيَاؤُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا ذَلِكَ لَهُ فَقَالَ: «أَلَكُمْ شَاهِدَانِ يَشْهَدَانِ عَلَى قَاتِلِ صَاحِبِكُمْ؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ لَمْ يَكُنْ ثَمَّ أحدٌ من المسلمينَ وإِنما هُوَ يهود وَقد يجترئون عَلَى أَعْظَمَ مِنْ هَذَا قَالَ: «فَاخْتَارُوا مِنْهُمْ خَمْسِينَ فَاسْتَحْلِفُوهُمْ» . فَأَبَوْا فَوَدَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِهِ. رَوَاهُ أَبُو دَاوُد
রাফি' ইবনু খদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
খায়বার অঞ্চলে আনসারীদের এক ব্যক্তি হত্যা হয়। অতঃপর তার অভিভাবকগণ নবী (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে তৎসম্পর্কে জানালেন। তখন তিনি (ﷺ) বললেন, তোমাদের মধ্যে এমন দু'জন সাক্ষী আছে কি যারা তোমাদের সাথীর হত্যাকারী সম্পর্কে সাক্ষ্য দিতে পারে? তারা বলল, হে আল্লাহর রাসূল! সেখানে তো কোনো মুসলিম উপস্থিত ছিল না। আর ইয়াহূদীরা তো এর চেয়ে জঘন্য কাজ করার উদগ্রীব থাকে। তখন তিনি (ﷺ) বললেন, তাহলে তোমরা তাদের মধ্যে থেকে পঞ্চাশজন ব্যক্তিকে বাছাই করে তাদের নিকট থেকে কসম নাও। কিন্তু তারা ইয়াহুদীদের নিকট থেকে ক্বসম নিতে অসম্মতি জানালেন। এমতাবস্থায় তিনি (ﷺ) নিজের পক্ষ থেকে দিয়াত (রক্তপণ) আদায় করে দিলেন।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৫২৪।
