৩/২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৫৫-[২২] - পাক-পবিত্রতা
পায়খানা-প্রস্রাবের আদব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৫৫-[২২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৫৫-[২২]
وَعَنْ مُعَاذٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ اتَّقُوا الْمَلَاعِنَ الثَّلَاثَةَ الْبَرَازَ فِي الْمَوَارِدِ وَقَارِعَةِ الطَّرِيْقِ وَالظِّلِّ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وابْنُ مَاجَةَ
মু'আয (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তিনটি অভিশপ্ত হওয়ার যোগ্য কাজ-(১) পানির ঘাটে,(২) চলাচলের পথে ও(৩) কোন কিছুর ছায়ায় পায়খানা করা এমন করা হতে বেঁচে থাকবে। [১]
[১] হাসান লিগয়রিহী : আবূ দাঊদ ২৬, ইবনু মাজাহ ৩২৮, সহীহ তারগীব ১৪৬। যদিও বিচ্ছিন্নতা ও অপরিচিত রাবী থাকায় এর সানাদটি ত্রুটিযুক্ত, তারপরও এর শাহিদ বর্ণনা থাকায় এটি হাসান-এর স্তরে পৌঁছেছে।
