৩/২. অধ্যায়ঃ
পায়খানা-প্রস্রাবের আদব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫৬-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৬-[২৩]
وَعَنْ أَبِيْ سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لَا يَخْرُجْ الرَّجُلَانِ يَضْرِبَانِ الْغَائِطَ كَاشِفَانِ عَوْرَتَهُمَا يَتَحَدَّثَانِ فَإِنَّ اللهَ يَمْقُتُ عَلى ذلِكَ. رَوَاهُ أَحْمَدُ وأَبُوْ دَاوٗدَ وابن مَاجَةَ
আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : দুই ব্যক্তি এক সঙ্গে যেন পায়খানায় এমনভাবে না বসে যে, দু'জনেই দু'জনার লজ্জাস্থান দেখতে পায় এবং পরস্পরের সাথে কথা বলে। কেননা মহান আল্লাহ এ ধরনের কাজে খুবই রাগান্বিত হন। [১]
[১] সহীহ লিগয়রিহী : আবূ দাঊদ ১৫, সহীহুত্ তারগীব ১৫৫।
