১৭/৭. অধ্যায়ঃ
দণ্ডবিধি - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫৮৮-[৩৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৮৮-[৩৪]
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِقَامَةُ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ خَيْرٌ مِنْ مَطَرِ أَرْبَعِينَ لَيْلَةً فِي بلادِ الله» . رَوَاهُ ابْن مَاجَه
ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলার দণ্ডবিধিসমূহের কোনো একটি দণ্ড কার্যকর করা, আল্লাহ তা'আলার নগরসমূহে চল্লিশ দিন (অবিরত) বৃষ্টি বর্ষণের চেয়েও উত্তম।
[১] হাসান : ইবনু মাজাহ ২৫৩৭, সহীহ আল জামি‘ ১১৩৯, সহীহ আত্ তারগীব ২৩৫০।
