১৭/০. অধ্যায়ঃ
চোরের হাত কাটা প্রসঙ্গ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫৯৩-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৯৩-[৪]
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا قَطْعَ فِي ثَمَرٍ وَلَا كَثَرٍ» رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَابْنُ مَاجَهْ
রাফি' ইবনু খদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : গাছের ফল এবং খেজুরের থোড় চুরির অপরাধে কারো হাতে কাটা যাবে না।
[১] সহীহ : মালিক ১৬২৮, তিরমিযী ১৪৪৯, আবূ দাঊদ ৪৩৮৮, নাসায়ী ৪৯৬০, ইবনু মাজাহ ২৫৯৩, দারিমী ২৩৫০, আহমাদ ১৫৮০৪, ইরওয়া ২৪১৪, সহীহ আল জামি‘ ৭৫৪৫।
