১৭/৫. অধ্যায়ঃ

মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬৪৩-[১০]

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم«مَنْ شَرِبَ الْخَمْرَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلَاةَ أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ. فَإِن عَاد لم يقبل الله لَهُ صَلَاة أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ فَإِن عَاد لم يقبل الله لَهُ صَلَاة أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ فَإِنْ عَادَ فِي الرَّابِعَةِ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلَاة أَرْبَعِينَ صباحا فَإِن تَابَ لم يَتُبِ اللَّهُ عَلَيْهِ وَسَقَاهُ مِنْ نَهْرِ الْخَبَالِ» . رَوَاهُ التِّرْمِذِيّ

আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি (একবার) মদ পান করে, আল্লাহ তা'আলার কাছে চল্লিশ দিন পর্যন্ত তার সালাত গৃহীত হয় না। তবে যদি সে তাওবাহ্ করে, তাহলে আল্লাহ তা'আলা তার তাওবাহ্ ক্ববূল করেন।অতঃপর যদি সে (দ্বিতীয়বার) মদ পান করে, তাহলে আল্লাহ তা'আলা চল্লিশ দিন পর্যন্ত তার সালাত ক্ববূল করেন না। এরপরও যদি সে তাওবাহ্ করে, তাহলে আল্লাহ তা'আলা তার তাওবাহ্ ক্ববূল করেন।তারপরও যদি সে (তৃতীয়বার) মদ পান করে, তাহলে আল্লাহ তা'আলা চল্লিশ দিন পর্যন্ত তার সালাত ক্ববূল করেন না। পুনরায়ও যদি সে তাওবাহ্ করে, আল্লাহ তা'আলা তার তাওবাহ্ ক্ববূল করেন।অতঃপর যদি সে চতুর্থবার মদ পানের পুনরাবৃত্তি করে, তাহলে আল্লাহ তা'আলা চল্লিশ দিন পর্যন্ত তার সালাত ক্ববূল করেন না। এবারও যদি সে তাওবাহ্ করে, আল্লাহ তা'আলা তার তাওবাহ্ ক্ববূল করবেন না এবং তাদেরকে জাহান্নামীদের রক্ত ও পুঁজের নহর হতে পান করাবেন।

[১] সহীহ : তিরমিযী ১৮৬২, সহীহ জামি‘ ৬৩১২, সহীহ আত্ তারগীব ২৩৮৩।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন