৫২/৪৩. অধ্যায়ঃ
মদ্যপায়ীর সলাতের হাল-হাকীকাত নির্দেশক হাদীস
সুনানে নাসাঈ : ৫৬৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৬৪
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَنْبَأَنَا عُثْمَانُ بْنُ حِصْنِ بْنِ عَلَّاقٍ دِمَشْقِيٌّ قَالَ: حَدَّثَنَا عُرْوَةُ بْنُ رُوَيْمٍ، أَنَّ ابْنَ الدَّيْلَمِيِّ رَكِبَ يَطْلُبُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: ابْنُ الدَّيْلَمِيِّ: فَدَخَلْتُ عَلَيْهِ، فَقُلْتُ: هَلْ سَمِعْتَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ شَأْنَ الْخَمْرِ بِشَيْءٍ، فَقَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَشْرَبُ الْخَمْرَ رَجُلٌ مِنْ أُمَّتِي فَيَقْبَلُ اللَّهُ مِنْهُ صَلَاةً أَرْبَعِينَ يَوْمًا»
উরওয়া ইব্ন রুওয়ায়ম (রহঃ) হতে বর্ণিতঃ
উরওয়াহ ইবন রুওয়াইম (রহঃ) বলেন, একদিন ইবনুদ দায়লামী (রহঃ) আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাঃ)-এর সন্ধানে আরোহিত হলেন। আমি আবদুল্লাহ ইবন আমর (রাঃ)-এর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম : হে আবদুল্লাহ ইবন আমর! আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে মদ সম্পর্কে কিছু বলতে শুনেছেন?তিনি বললেন : হ্যাঁ, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি [তিনি (ﷺ) বলেছেন] আমার উম্মাতের কেউ যদি মদ পান করে তাহলে আল্লাহ তা’আলা তার চল্লিশ দিনের সালাত গ্রহণ করবেন না।
