৫২/৪৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৬৫ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
মদ্যপায়ীর সলাতের হাল-হাকীকাত নির্দেশক হাদীস
সুনানে আন-নাসায়ী : ৫৬৬৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৬৫
أَخْبَرَنَا قُتَيْبَةُ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَا: حَدَّثَنَا خَلَفٌ يَعْنِي ابْنَ خَلِيفَةَ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنْ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ قَالَ: «الْقَاضِي إِذَا أَكَلَ الْهَدِيَّةَ فَقَدْ أَكَلَ السُّحْتَ، وَإِذَا قَبِلَ الرِّشْوَةَ بَلَغَتْ بِهِ الْكُفْرَ»...[حكم الألباني] ضعيف الإسناد مقطوع
মাসরূক (রহঃ) হতে বর্ণিতঃ
মাসরূক (রহিমাহুল্লাহ) হতে বর্ণিত। তিনি বলেন, [বিচারিক অবস্থায়] কোন বিচারক যদি কোন উপহার গ্রহণ করে, মূলত সে তখন হারাম খায়, আর যখন সে ঘুষ নেয়, তাহলে সে কুফরীতে পৌঁছায়। মাসরূক্ব (রহিমাহুল্লাহ) আরো বলেন : যে লোক মদ পান করে, সে কাফির হয়ে যায়। আর এই কুফরীর দরুন তার সালাত গৃহীত হয় না।
