বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
৫২/১. অধ্যায়ঃ
মদ্যপান হারাম হওয়া প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন: “হে বিশ্বাসীগণ! মদ, জুয়া আর মূর্তি ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত শায়ত্বনী কাজ, তোমরা তা বর্জন কর, যাতে তোমরা সাফল্যমণ্ডিত হতে পার। মদ আর জুয়ার মাধ্যমে শায়তুন তো চায় তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে, আল্লাহর স্মরণ আর সলাত থেকে তোমাদেরকে বাধা দিতে, কাজেই তোমরা কি এসব থেকে বিরত থাকবে?” (সূরাহ্ আল মায়িদাহ্ ৫ : ৯০-৯১)
সুনানে নাসাঈ : ৫৫৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫৪০
أَخْبَرَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ السُّنِّيُّ قِرَاءَةً عَلَيْهِ فِي بَيْتِهِ، قَالَ: أَنْبَأَنَا الْإِمَامُ أَبُو عَبْدِ الرَّحْمَنِ أَحْمَدُ بْنُ شُعَيْبٍ النَّسَائِيُّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى، قَالَ: أَنْبَأَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَنْبَأَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي مَيْسَرَةَ، عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَمَّا نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ قَالَ عُمَرُ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا» فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي الْبَقَرَةِ فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ "، فَقَالَ عُمَرُ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا»، فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي النِّسَاءِ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النساء: 43] فَكَانَ مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَقَامَ الصَّلَاةَ نَادَى: {لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النساء: 43] فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا»، فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي الْمَائِدَةِ فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ، فَلَمَّا بَلَغَ {فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ} [المائدة: 91] قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «انْتَهَيْنَا انْتَهَيْنَا»
উমর (রাঃ) হতে বর্ণিতঃ
যখন মদ হারাম হওয়া সম্পর্কে আয়াত নাযিল হলো, তখন উমর (রাঃ) দোয়া করলেন: ‘হে আল্লাহ! মদ সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট বিধান প্রদান করুন’। তখন সূরা আল বাকারার আয়াত নাযিল হলো। অতঃপর উমর (রাঃ)-কে ডেকে ঐ আয়াত পড়ে শোনানো হলো। তিনি আবার দোয়া করলেন: ‘হে আল্লাহ! মদ সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট বিধান দান করুন’। তখন সূরা আন নিসা-এর আয়াত নাযিল হলো:يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى“হে ঈমানদারগণ! তোমরা নেশা অবস্থায় সালাতের নিকটেও যেও না..."- (সূরা আন নিসা ৪: ৪৩)।এরপর রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ হতে একজন আহ্বানকারী সালাতের সময় বলা: "...তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়ো না..."- (সূরা আন নিসা ৪: ৪৩)। উমর (রাঃ)-কে ডেকে এ আয়াত পড়ে শুনানো হলো। অতঃপর উমর (রাঃ) পুনরায় দোয়া করলেন : হে আল্লাহ! মদ সম্পর্কে আমাদের জন্য সুস্পষ্ট বিধান নাযিল করুন। তারপর যখন সূরা আল মায়িদার আয়াত নাযিল হলো, তখন উমর (রাঃ)-কে ডেকে তা শুনানো হলো। যখন তিলাওয়াতকারী ঐ আয়াতفَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ"...কাজেই তোমরা কি এসব থেকে বিরত থাকবে?” (সূরা আল মায়িদা ৫: ৯১) পর্যন্ত পৌঁছলেন, তখন উমর (রাঃ) বলে উঠলেন : আমরা বিরত হলাম, আমরা বিরত হলাম।
৫২/২. অধ্যায়ঃ
