৫২/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৪৩ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
মদ্যপান হারাম হওয়ায় যে সকল পানীয় ফেলে দেয়া হয়, তার বর্ণনা
সুনানে আন-নাসায়ী : ৫৫৪৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৪৩
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: «حُرِّمَتِ الْخَمْرُ حِينَ حُرِّمَتْ، وَإِنَّهُ لَشَرَابُهُمُ الْبُسْرُ وَالتَّمْرُ»
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
মদ যখন হারাম হওয়ার সময় হলো তখন হারাম হলো। আর তাদের মদ ছিল শুকনো ও কাঁচা খেজুর দ্বারা তৈরি।
