৫২/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৪৯ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
আধাপাকা ও পাকা খেজুরের মিশ্রণে পানীয় প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৫৫৪৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৪৯
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ، وَالْمُزَفَّتِ» وَزَادَ مَرَّةً أُخْرَى «وَالنَّقِيرِ، وَأَنْ يُخْلَطَ التَّمْرُ بِالزَّبِيبِ، وَالزَّهْوُ بِالتَّمْرِ»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কদুর খোল, মুযাফ্ফাত এবং কাঠের পাত্রে ব্যবহার করতে নিষেধ করেছেন। আর অন্য বর্ণনায় বৃদ্ধি করা হয়েছে যে, তিনি নাক্বীর ও খেজুরকে কিশমিশের সাথে এবং কাঁচা খেজুরকে শুকনো খেজুরের সাথে মিশ্রিত করতে নিষেধ করেছেন।
