৫২/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৪১ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
মদ্যপান হারাম হওয়ায় যে সকল পানীয় ফেলে দেয়া হয়, তার বর্ণনা
সুনানে আন-নাসায়ী : ৫৫৪১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৪১
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ الْمُبَارَكِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبَرَهُمْ قَالَ: " بَيْنَا أَنَا قَائِمٌ، عَلَى الْحَيِّ وَأَنَا أَصْغَرُهُمْ سِنًّا عَلَى عُمُومَتِي، إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ: إِنَّهَا قَدْ حُرِّمَتِ الْخَمْرُ، وَأَنَا قَائِمٌ عَلَيْهِمْ أَسْقِيهِمْ مِنْ فَضِيخٍ لَهُمْ "، فَقَالُوا: اكْفَأْهَا، فَكَفَأْتُهَا، فَقُلْتُ: لِأَنَسٍ مَا هُوَ؟ قَالَ: «الْبُسْرُ، وَالتَّمْرُ» قَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ: كَانَتْ خَمْرُهُمْ يَوْمَئِذٍ فَلَمْ يُنْكِرْ أَنَسٌ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার চাচাদের সাথে লোকেদের মধ্যে দাঁড়ানো ছিলাম। আমি ছিলাম বয়সে তাদের সবচেয়ে ছোট। এমন সময় এক ব্যক্তি এসে বলল : খাম্র [মদ] হারাম করা হয়েছে। আমি তখন তাদের মাঝে দাঁড়িয়ে তাদেরকে ফাযীখ নামক মদ্যপান করাচ্ছিলাম। তারা বললেন : এই পাত্রগুলো উল্টে দাও, তখন আমি ঐ পাত্রগুলো উল্টে দিলাম। এ সময় আমি আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম : 'ফাযীখ' কি? তিনি বললেন : তা শুকনো এবং কাঁচা খেজুরের তৈরি মদ। আবূ বাক্র ইবনু আনাস (রহঃ) বললেন : তখন এটাই ছিল তাদের মদ। আনাস (রাঃ) তা শুনে অস্বীকার করেননি।
