৫২/৪৪. অধ্যায়ঃ

মদ্যপানে যে সব পাপ সংঘটিত হয়; যেমন সলাত পরিত্যাগ করা, আল্লাহ যা হারাম করেছেন তা হত্যা করা এবং যিনা-ব্যভিচারে জড়িয়ে যাওয়া।

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৬৬

أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: " اجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهَا أُمُّ الْخَبَائِثِ، إِنَّهُ كَانَ رَجُلٌ مِمَّنْ خَلَا قَبْلَكُمْ تَعَبَّدَ، فَعَلِقَتْهُ امْرَأَةٌ غَوِيَّةٌ، فَأَرْسَلَتْ إِلَيْهِ جَارِيَتَهَا، فَقَالَتْ لَهُ: إِنَّا نَدْعُوكَ لِلشَّهَادَةِ، فَانْطَلَقَ مَعَ جَارِيَتِهَا فَطَفِقَتْ كُلَّمَا دَخَلَ بَابًا أَغْلَقَتْهُ دُونَهُ، حَتَّى أَفْضَى إِلَى امْرَأَةٍ وَضِيئَةٍ عِنْدَهَا غُلَامٌ وَبَاطِيَةُ خَمْرٍ، فَقَالَتْ: إِنِّي وَاللَّهِ مَا دَعَوْتُكَ لِلشَّهَادَةِ، وَلَكِنْ دَعَوْتُكَ لِتَقَعَ عَلَيَّ، أَوْ تَشْرَبَ مِنْ هَذِهِ الْخَمْرَةِ كَأْسًا، أَوْ تَقْتُلَ هَذَا الْغُلَامَ، قَالَ: فَاسْقِينِي مِنْ هَذَا الْخَمْرِ كَأْسًا، فَسَقَتْهُ كَأْسًا، قَالَ: زِيدُونِي فَلَمْ يَرِمْ حَتَّى وَقَعَ عَلَيْهَا، وَقَتَلَ النَّفْسَ، فَاجْتَنِبُوا الْخَمْرَ، فَإِنَّهَا وَاللَّهِ لَا يَجْتَمِعُ الْإِيمَانُ، وَإِدْمَانُ الْخَمْرِ إِلَّا لَيُوشِكُ أَنْ يُخْرِجَ أَحَدُهُمَا صَاحِبَهُ "

উসমান (রাঃ) হতে বর্ণিতঃ

তোমরা নেশাজাত দ্রব্য পরিহার কর, কেননা তা সকল প্রকার অপকর্মের উৎস। তোমাদের পূর্ববর্তী যুগে এক আবিদ (অধিক ইবাদতকারী) ব্যক্তি ছিল। এক ভ্রষ্টা রমণী তাকে পথভ্রষ্ট করার লক্ষ্যে তার এক দাসীকে ঐ ব্যক্তির কাছে পাঠায়। দাসী তাকে বলল : আমরা আপনাকে সাক্ষ্যদানের জন্য আহ্বান করছি। তখন ঐ আবিদ ব্যক্তি ঐ দাসীর সাথে রওনা হলো। অতঃপর যখনই সে কোন দরজা অতিক্রম করত, পেছন থেকে দাসী তা বন্ধ করে দিত। এভাবে সেই আবিদ ব্যক্তি যখন এক অতি সুন্দরী রমণীর সামনে উপস্থিত হলো তখন তার সামনে একটি বালক এবং এক পেয়ালা মদ ছিল।সেই রমণী আবিদকে বলল : আল্লাহর শপথ! আমি আপনাকে সাক্ষ্য দেয়ার জন্য ডেকে পাঠাইনি, বরং এজন্য ডেকে পাঠিয়েছি যে, আপনি আমার সাথে যিনায় লিপ্ত হবেন, অথবা এই মদ পান করবেন, অথবা এই বালককে হত্যা করবেন। সেই আবিদ বলল : আমাকে বরং এক পেয়ালা মদই দাও। ঐ রমণী তাকে এক পেয়ালা মদ পান করালো। তখন সে বলল : আরো দাও। মোটকথা ঐ আবিদ তাতে নিবৃত্ত হলো, এক পর্যায়ে সে তার সাথে যিনায় লিপ্ত হলো এবং ছেলেকেও হত্যা করল। অতএব তোমরা মদ পরিহার কর। কেননা আল্লাহর কসম! মদ ও ঈমান কখনো সহাবস্থান করে না। বরং একটি অপরটিকে বের করে দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন