৫২/৪৪. অধ্যায়ঃ
মদ্যপানে যে সব পাপ সংঘটিত হয়; যেমন সলাত পরিত্যাগ করা, আল্লাহ যা হারাম করেছেন তা হত্যা করা এবং যিনা-ব্যভিচারে জড়িয়ে যাওয়া।
সুনানে নাসাঈ : ৫৬৬৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৬৭
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ يَعْنِي ابْنَ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، أَنَّ أَبَاهُ، قَالَ: سَمِعْتُ عُثْمَانَ يَقُولُ: " اجْتَنِبُوا الْخَمْرَ، فَإِنَّهَا أُمُّ الْخَبَائِثِ، فَإِنَّهُ كَانَ رَجُلٌ مِمَّنْ خَلَا قَبْلَكُمْ يَتَعَبَّدُ وَيَعْتَزِلُ النَّاسَ - فَذَكَرَ مِثْلَهُ - قَالَ: «فَاجْتَنِبُوا الْخَمْرَ فَإِنَّهُ وَاللَّهِ لَا يَجْتَمِعُ وَالْإِيمَانُ أَبَدًا إِلَّا يُوشِكَ أَحَدُهُمَا أَنْ يُخْرِجَ صَاحِبَهُ»
উসমান (রাঃ) হতে বর্ণিতঃ
উসমান (রাঃ) বলেন : তোমরা মদ পরিহার কর। কেননা এটাই সকল অনিষ্টের মূল। তোমাদের পূর্বযুগে এক লোক ছিল। সে সর্বদা ইবাদত-বন্দেগীতে লিপ্ত থাকত এবং লোকালয় হতে দূরে থাকত। অতঃপর পূর্বোক্ত হাদিস বর্ণনা করে বললেন : তোমরা মদ পরিহার কর; কেননা, আল্লাহর শপথ! মদ এবং ঈমান কখনো এক সাথে থাকতে পারে না; বরং একটি অপরটিকে বের করে দেয়।
