৫২/৪৪. অধ্যায়ঃ
মদ্যপানে যে সব পাপ সংঘটিত হয়; যেমন সলাত পরিত্যাগ করা, আল্লাহ যা হারাম করেছেন তা হত্যা করা এবং যিনা-ব্যভিচারে জড়িয়ে যাওয়া।
সুনানে নাসাঈ : ৫৬৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৬৮
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنْ الْعَلَاءِ وَهُوَ ابْنُ الْمُسَيَّبِ، عَنْ فُضَيْلٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: «مَنْ شَرِبَ الْخَمْرَ فَلَمْ يَنْتَشِ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ مَا دَامَ فِي جَوْفِهِ أَوْ عُرُوقِهِ مِنْهَا شَيْءٌ، وَإِنْ مَاتَ مَاتَ كَافِرًا، وَإِنْ انْتَشَى لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً، وَإِنْ مَاتَ فِيهَا مَاتَ كَافِرًا» خَالَفَهُ يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ "
ইব্ন উমার (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি মদ্যপায়ী হয়েও নেশাগ্রস্ত হলো না, তার সালাত কবুল হবে না, কেননা ঐ মদ তার পেটে অথবা শিরায় থেকে যায়। এমতাবস্থায় যদি সে মারা যায়, তবে সে কাফির অবস্থায় মারা যাবে। আর যদি সে নেশাগ্রস্ত হয়, তাহলে তার ৪০ রাতের সালাত কবুল হবে না। এ অবস্থায় মারা গেলে সে কাফির হয়ে মৃত্যুবরণ করবে।
