১৭/৫. অধ্যায়ঃ
মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৬৫০-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬৫০-[১৭]
عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كُلِّ مُسْكِرٍ ومقتر. رَوَاهُ أَبُو دَاوُد
উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন এমন প্রত্যেক জিনিস যা নেশা উদ্রেক (আনয়ন) করে এবং জ্ঞান-বুদ্ধি বিলোপ করে দেয়।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৬৮৬, আহমাদ ২৬৬৩৪, য‘ঈফাহ্ ৪৭৩২। কারণ এর সনদে শাহর বিন হাওশাব একজন দুর্বল স্মৃতিশক্তির অধিকারী রাবী।
