১৭/৫. অধ্যায়ঃ
মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৬৫১-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬৫১-[১৮]
وَعَنْ دَيْلَمٍ الْحِمْيَرِيِّ قَالَ: قُلْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ بَارِدَةٍ وَنُعَالِجُ فِيهَا عَمَلًا شَدِيدًا وَإِنَّا نَتَّخِذُ شَرَابًا مِنْ هَذَا الْقَمْحِ نَتَقَوَّى بِهِ عَلَى أَعْمَالِنَا وَعَلَى بَرْدِ بِلَادِنَا قَالَ: «هَلْ يُسْكِرُ؟» قُلْتُ: نَعَمْ قَالَ: «فَاجْتَنِبُوهُ» قُلْتُ: إِنَّ النَّاسَ غَيْرُ تَارِكِيهِ قَالَ: «إِنْ لَمْ يَتْرُكُوهُ فقاتلوهم» . رَوَاهُ أَبُو دَاوُد
দায়লাম আল হিম্ইয়ারী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম : হে আল্লাহর রাসূল! আমরা শীতপ্রধান দেশে বসবাস করি। সেখানে আমরা কঠোর পরিশ্রমের কাজ করি এবং গম দ্বারা মদ প্রস্তুত করি। তাই তা পান করে আমরা আমাদের শরীরে শক্তি সঞ্চয় করি এবং শীত হতে আত্মরক্ষা করি। নবী (ﷺ) বললেন: তা-কি নেশা উদ্রেক করে? আমি বললাম : হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: তা থেকে বিরত থাকো। আমি জিজ্ঞেস করলাম, (নিয়মিত আহারের দরুন) মানুষ তা ছাড়তে পারবে না। তিনি (ﷺ) বলেন, যদি তারা তা ছাড়তে না পারে, তাহলে তাদের সাথে যুদ্ধ কর।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৬৮৩, আহমাদ ১৮০৩৫।
