১৭/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৬৫২-[১৯] - দণ্ডবিধি
মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৬৫২-[১৯]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৬৫২-[১৯]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْخَمْرِ وَالْمَيْسِرِ وَالْكُوبَةِ وَالْغُبَيْرَاءِ وَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ». رَوَاهُ أَبُو دَاوُد
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মদ, জুয়া, কূবাহ্ (দাবা) ও গুবায়রা (গম হতে প্রস্তুতকৃত মদ) থেকে নিষেধ করেছেন। আর বলেছেন: নেশা আনয়নকারী প্রত্যেক জিনিসই হারাম।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৬৮৫, আহমাদ ৬৪৭৮। তবে আহমাদ-এর বর্ণনাটি শায়খ শু‘আয়ব আরনাওত দুর্বল বলেছেন।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
