১৮/০. অধ্যায়ঃ
প্রশাসন ও বিচারকার্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭১৭-[৫৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭১৭-[৫৭]
وَعَنْ يَحْيَى بْنِ هَاشِمٍ عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمَا تَكُونُونَ كَذَلِك يُؤمر عَلَيْكُم»
আবূ ইসহাক (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা যেরূপ হবে, তোমাদের ওপর সেরূপ শাসক নিযুক্ত করা হবে।
[১] মাওযূ‘ : শু‘আবুল ঈমান ৭০০৬, য‘ঈফাহ্ ৩২০, য‘ঈফ আল জামি‘ ৪২৭৫। কারণ এর সনদে ইয়াহ্ইয়া ইবনু হাশিম একজন মিথ্যুক রাবী।
