১৮/০. অধ্যায়ঃ
প্রশাসন ও বিচারকার্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭১৬-[৫৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭১৬-[৫৬]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ رَأْسِ السَّبْعِينَ وَإِمَارَةِ الصِّبْيَانِ» . رَوَى الْأَحَادِيثَ السِّتَّةَ أَحْمَدُ وَرَوَى الْبَيْهَقِيُّ حَدِيثَ مُعَاوِيَةَ فِي «دَلَائِلِ النُّبُوَّة»
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সত্তর সালের সূচনালগ্ন থেকে এবং শিশুদের নেতৃত্ব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। উপরি উল্লেখিত হাদীস ছয়টি ইমাম আহমাদ (রহঃ) বর্ণনা করেছেন। আর মু'আবিয়াহ্ (রাঃ) -এর বর্ণিত হাদীসটি বায়হাক্বী “দালায়িলিন্ নুবূওয়াহ্” গ্রন্থে বর্ণনা করেছেন।
[১] হাসান : আহমাদ ৮৩১৯, সহীহাহ্ ৩১৯১।
