১৮/০. অধ্যায়ঃ
প্রশাসন ও বিচারকার্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭১৫-[৫৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭১৫-[৫৫]
وَعَنْ مُعَاوِيَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مُعَاوِيَةُ إِنْ وُلِّيتَ أَمْرًا فَاتَّقِ اللَّهَ وَاعْدِلْ» . قَالَ: فَمَا زِلْتُ أَظُنُّ أَنِّي مُبْتَلًى بِعَمَلٍ لِقَوْلِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسلم حَتَّى ابْتليت
মু‘আবিয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে মু'আবিয়াহ্! তুমি যদি কোনো কাজের জন্য শাসক বা জিম্মাদার নিয়োগপ্রাপ্ত হও, তাহলে আল্লাহকে ভয় করবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।তিনি (মু'আবিয়াহ্ (রাঃ) বলেন : নবী (ﷺ) এর এ কথার পর থেকে আমি সর্বদা এ ধারণা করছিলাম যে, আমি একদিন এ দায়িত্বে নিযুক্ত হব। শেষ অবধি আমি এ পরীক্ষায় উপনীত হলাম।
[১] য‘ঈফ : আহমাদ ১৬৯৩৩, দালায়িলিন্ নুবূওয়্যাহ্ লিল বায়হাক্বী ৪৪৬। কারণ এর সনদে মু‘আবিয়াহ্ হতে সা‘ঈদ বিন ‘আমর-এর শ্রবণ নিয়ে বিতর্ক রয়েছে।
