১৮/০. অধ্যায়ঃ
প্রশাসন ও বিচারকার্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭১৪-[৫৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭১৪-[৫৪]
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَا مِنْ رَجُلٍ يَلِي أَمْرَ عَشَرَةٍ فَمَا فَوْقَ ذَلِكَ إِلَّا أتاهُ اللَّهُ عزَّ وجلَّ مغلولاً يومَ القيامةِ يَدُهُ إِلَى عُنُقِهِ فَكَّهُ بِرُّهُ أَوْ أَوْبَقَهُ إِثْمُهُ أَوَّلُهَا مَلَامَةٌ وَأَوْسَطُهَا نَدَامَةٌ وَآخِرُهَا خِزْيٌ يومَ القيامةِ»
আবূ উমামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দশ বা ততোধিক লোকের অভিভাবক বা জিম্মাদার হয়েছে, ক্বিয়ামাতের দিন আল্লাহ তা'আলা তার গলায় শিকল পরা অবস্থায় উপস্থিত করবেন। তার হাত গর্দানের সাথে বাঁধা অবস্থায় থাকবে, তার নেক ‘আমাল তাকে রক্ষা করবে অথবা তার কৃত অপরাধ তাকে ধ্বংস করবে।নেতৃত্বের প্রথম অবস্থা তিরস্কার ও নিন্দা, মধ্যম অবস্থায় লজ্জা, আর অবশেষে ক্বিয়ামাতের দিন অপমানিত ও লাঞ্ছিত হবে।
[১] হাসান : আহমাদ ২২৩০০, সহীহাহ্ ৩৪৯, সহীহ আল জামি‘ ৫৭১৮, সহীহ আত্ তারগীব ২১৭৫।
