১৮/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭২০-[৬০] - প্রশাসন ও বিচারকার্য
প্রশাসন ও বিচারকার্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৩৭২০-[৬০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৭২০-[৬০]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «من نَظَرَ إِلَى أَخِيهِ نَظْرَةً يُخِيفُهُ أَخَافَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ». رَوَى الْأَحَادِيثَ الْأَرْبَعَةَ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» وَقَالَ فِي حَدِيثِ يَحْيَى هَذَا: مُنْقَطع وَرِوَايَته ضَعِيف
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোনো ব্যক্তি যদি তার মুসলিম ভাইয়ের প্রতি এমন দৃষ্টিতে তাকায়, যাতে সে ভীত-সন্ত্রস্ত হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাকে ভীত-সন্ত্রস্ত করবেন। উপরি উল্লেখিত হাদীস চারটি বায়হাক্বী-এর “শু‘আবুল ঈমান” গ্রন্থে বর্ণনা করেছেন। আর তিনি ইয়াহিয়া-এর হাদীসের ব্যাপারে বলেছেন: এটা মুনক্বতি' এবং য'ঈফ।
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৭০৬৪, য‘ঈফাহ্ ২২৭৯। কারণ এর সনদে ‘আবদুর রহমান বিন যিয়াদ ও ‘আবদুর রহমান বিন রাফি‘ উভয়েই দুর্বল রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
