১৮/২. অধ্যায়ঃ
প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭৩৩-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭৩৩-[৩]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ جُعِلَ قَاضِيًا بَيْنَ النَّاسِ فَقَدْ ذُبِحَ بِغَيْرِ سِكِّينٍ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তিকে জনগণের মাঝে ক্বাযী (বিচারক) নিয়োগ দেয়া হলো, মূলত তাকে যেন চাকু ছাড়া যাবাহ করা হলো।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৫৭২, তিরমিযী ১৩২৫, ইবনু মাজাহ ২৩০৮, আহমাদ ৭১৪৫, সহীহ আল জামি‘ ৬১৯০, সহীহ আত্ তারগীব ২১৭১।
