১৮/২. অধ্যায়ঃ
প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭৩২-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭৩২-[২]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ فَأَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ فَأَخْطَأَ فلهُ أجرٌ واحدٌ»
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ও আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোনো বিচারক যদি বিচারকার্য পরিচালনায় সঠিক ফায়সালা প্রদান করেন, তবে তার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। পক্ষান্তরে যথাসাধ্য চিন্তা-ভাবনা করার পরও যদি ফায়সালায় ত্রুটিপূর্ণ হয়, তারপর তার জন্য একটি প্রতিদান রয়েছে।
[১] সহীহ : বুখারী ৭৩৫২, মুসলিম ১৭১৬, আবূ দাঊদ ৩৫৭৪, নাসায়ী ৫৩৮১, তিরমিযী ১৩২৬, ইবনু মাজাহ ২৩১৪, আহমাদ ১৭৭৭৪, ইরওয়া ২৫৯৮, সহীহ আল জামি‘ ৪৯৩।
