১৮/২. অধ্যায়ঃ

প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭৩৭-[৭]

وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَهُ إِلَى الْيَمين قَالَ: «كَيْفَ تَقْضِي إِذَا عَرَضَ لَكَ قَضَاءٌ؟» قَالَ: أَقْضِي بِكِتَابِ اللَّهِ قَالَ: «فَإِنْ لَمْ تَجِدْ فِي كِتَابِ اللَّهِ؟» قَالَ: فَبِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَإِنْ لَمْ تَجِدْ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ؟» قَالَ: أَجْتَهِدُ رَأْيِي وَلَا آلُو قَالَ: فَضَرَبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى صَدْرِهِ وَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ لِمَا يَرْضَى بِهِ رَسُولُ اللَّهِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد والدارمي

মু'আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন তাকে (শাসক নিযুক্ত করে) ইয়ামানে পাঠালেন, তখন তিনি (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন: তোমার নিকট যদি কোনো মুক্বদ্দামা পেশ করা হয়, তখন তুমি কিভাবে বিচার ফায়সালা পরিচালনা করবে? তিনি (মু'আয (রাঃ) বললেন: আমি আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফায়সালা করব। রাসূলুল্লাহ (ﷺ) পুনরায় জিজ্ঞেস করলেন: আল্লাহর কিতাবের মধ্যে যদি (তার সুষ্ঠু সমাধান বুঝতে) না পাও, তখন কিভাবে করবে? তিনি (মু'আয (রাঃ) বলেন: তাহলে রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্নাত (হাদীস) অনুযায়ী সমাধান করব। তিনি (ﷺ) আবার জিজ্ঞেস করলেন: রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্নাতের মাঝেও যদি (তার সুষ্ঠু সমাধান বুঝতে) না পাও, তখন কি করবে? এর জবাবে তিনি (মু'আয (রাঃ) বললেন: তখন আমি আমার ন্যায়-নিষ্ঠার সাথে ইজতিহাদ করব এবং সামান্য পরিমাণও ত্রুটি করব না।তিনি (মু'আয (রাঃ) বলেন: আমার এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) আমার বুকে হাত মেরে বললেন, সমস্ত প্রশংসা একমাত্র সে আল্লাহর জন্য যিনি আল্লাহর রাসূল-এর প্রতিনিধিরূপে সে কাজটি করার তাওফীক্ব দিয়েছেন, যে সকল কাজে আল্লাহর রাসূল সন্তুষ্ট আছেন।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৫৯৩, তিরমিযী ১৩৩৭, আহমাদ ২২০০৭, য‘ঈফাহ্ ৮৮১। কারণ এর সনদে মু‘আয বিন জাবাল হতে সকল বর্ণনাকারীগণ মাজহূল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন