১৮/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭৪৩-[১৩] - বিচারকের দায়িত্ব ও সাবধানতা

প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা - তৃতীয় অনুচ্ছেদ

বিচারকের দায়িত্ব কেন ভয়ের বিষয়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৭৪৩-[১৩]

وَعَنِ ابْنِ مَوْهَبٍ: أَنَّ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لِابْنِ عُمَرَ: اقْضِ بَين النَّاس قَالَ: أَو تعاقبني يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ قَالَ: وَمَا تَكْرَهُ مِنْ ذَلِك وَقد كَانَ أَبوك قَاضِيا؟ قَالَ: لِأَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ كَانَ قَاضِيًا فَقَضَى بِالْعَدْلِ فَبِالْحَرِيِّ أَنْ يَنْقَلِبَ مِنْهُ كَفَافًا». فَمَا راجعَه بعدَ ذَلِك. رَوَاهُ التِّرْمِذِيّ

ইবনু মাওহাব (রহঃ) হতে বর্ণিতঃ

উসমান ইবনু ‘আফ্ফান (রাঃ) ইবনু উমর (রাঃ) -কে বললেন: আপনি মানুষের মাঝে ইনসাফ ক্বায়িম (বিচারকের দায়িত্ব গ্রহণ) করুন। ইবনু উমর (রাঃ) বললেন, হে আমীরুল মুমিনীন! আপনি আমাকে ক্ষমা করবেন না? উসমান (রাঃ) বললেন: আপনি এই দায়িত্বকে অপছন্দ করছেন, অথচ আপনার পিতা তো (খলীফাহ্ নিযুক্ত হওয়ার পূর্বেও) বিচার- ফায়সালা করেছেন। ইবনু উমর (রাঃ) বললেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি বিচারক নিযুক্ত হয়ে ন্যায়পরায়ণতার সাথে বিচারকার্য পরিচালনা করে তার জন্য এটাই উত্তম যে, সে তা থেকে ন্যায্যভাবে অব্যাহতি লাভ করতে পারে। অতঃপর উসমান (রাঃ) ইবনু উমর (রাঃ) -কে এ সম্পর্কে আর কিছুই বলেননি।

[১] য‘ঈফ : তিরমিযী ১৩২২, য‘ঈফ আল জামি‘ ৫৭৯৯, য‘ঈফ আত্ তারগীব ১৩০৯। কারণ এর সনদে ‘আবদুল মালিক বিন আবী জামীলাহ্ একজন দুর্বল রাবী। আর সনদটিও বিচ্ছিন্ন।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৭৪৩-[১৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমার (রাঃ)-কে মানুষের মাঝে বিচার করার দায়িত্ব নিতে বলা হয়। কিন্তু তিনি তা নিতে অনীহা প্রকাশ করেন। উসমান (রাঃ) তাকে মনে করিয়ে দেন যে, তার পিতা উমার (রাঃ) বিচার করতেন। তখন ইবনু উমার (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর একটি কথা বলেন—যে ব্যক্তি বিচারক হয়ে ন্যায়ের সাথে বিচার করে, তার জন্য এটুকুই যথেষ্ট যে সে এ দায়িত্ব থেকে সমানভাবে ফিরে যেতে পারে। এখানে বিচারকের মর্যাদা যেমন বোঝা যায়, তেমনি এর ভয়ও বোঝা যায়। ন্যায়বিচার করা সহজ দাবি নয়; বিচারকের দায়িত্ব, ইনসাফ, জবাবদিহি এবং নিজের নিরাপত্তা—সবকিছুই এখানে জড়িত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিচারকের পদ সম্মানের হলেও তা খুব বড় দায়িত্ব।
  • ন্যায়বিচার করলেও বিচারককে নিজের হিসাব নিয়ে ভয় করা উচিত।
  • দায়িত্ব নেওয়ার আগে তার ভার বুঝে নেওয়া দরকার।
  • ইনসাফ ছাড়া বিচারকের কাজ নিরাপদ নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন